Press Releases & Media Coverage

চ্যালেঞ্জার মামু ও প্রিয় বাবা অ্যাপস উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ক্যাম্পাস হিরো ক্যাফে’ শীর্ষক ফলিত গবেষণা প্রকল্প বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে রোববার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বিশ্ববিদ্যালয় উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাইখ ইমতিয়াজ।
স্বাস্থ্যমন্ত্রী ‘চ্যালেঞ্জার মামু’ ও ‘প্রিয় বাবা’ নামের দু’টি অ্যাপস উদ্বোধন করেন। ‘প্রিয় বাবা’ অ্যাপস-এর মাধ্যমে

Fantastic fathers

Eight awarded for setting examples in empowering women, children in rural areas

Eight fathers were awarded yesterday for their exemplary practices that empowered women and children in the rural areas.

Centre for Men and Masculinities Studies (CMMS), a non-government research organisation working to ensure male participation to prevent violence against women and girls since 2012, awarded the fathers who declined the traditional practice of fatherhood and sensitised people about the rights of wives and children, at a programme at Nawab Ali Chowdhury Senate Building of Dhaka University (DU).

বাবার দায়িত্ব বাড়াতে ‘প্রিয় বাবা ক্যাম্পেইন’

পারিবারিক নির্যাতন প্রতিরোধ, মাতৃত্বকালীন সময়ে মায়ের ও সন্তানের যত্ন, জেন্ডারসম আচরণ এবং গৃহস্থালি তত্ত্বাবধানে পুরুষের অংশগ্রহণ বাড়াতে প্রমুন্ডো ইউএস এবং সিএমএমএস বাংলাদেশে পিতাদের তথা পুরুষদের সাথে নিয়ে প্রিয়বাবা প্রকল্প বাস্তবায়ন করেছে।

এই প্রকল্পের প্রতিপাদ্য ছিল দায়িত্বশীল পিতা, সুখীপরিবার, সমৃদ্ধশালী দেশ। এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পরিমণ্ডলে পুরুষের অংশগ্রহণের ফলে ম্যাসকিউলিনিটির ব্যতিক্রমি প্রতিফলন তৈরি এবং প্রচলিত জেন্ডার প্রথার বাইরে এনে নারী ও শিশু নির্যাতন দমনে পুরুষদের অংশগ্রহণ নিশ্চিৎ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নাহিম রাজ্জাক এমপি, সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অ্যাবিগেইল ফ্রাইড, প্রোগ্রাম সহকারী, প্রোমুন্ডো ইউএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মো: শাইখ ইমতিয়াজ। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন …

‘সাহসীদের গল্প’ অনুষ্ঠানে শাওন

সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা নানান মানুষের সাহসিকতার গল্প নিয়ে সাজানো নতুন এক অনুষ্ঠান ‘সাহসীদের গল্প’। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন নির্মাতা, গায়িকা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক জিনাত হোসেন যুথী। তিনি গতকাল মানবজমিনকে জানান, বর্তমান ঘুণে ধরা সমাজে যখন মানুষের মধ্যে স্বার্থপরতা এবং 

সিআরআই’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা-সুরক্ষা কর্মশালা

‘নারীর প্রতি সহিংসতা ও ঘরে বাহিরে নারীর সুরক্ষা’ এ স্লোগানে সাভারে শেষ হয়েছে ৩ দিনব্যাপী কর্মশালা। বুধবার (৩ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মুক্ত আলোচনার মধ্যদিয়ে সিআরআই আয়োজনে এ কর্মশালা শেষ হয়।  সোমবার (১ এপ্রিল) কর্মশালার উদ্বোধন করা হয়।

সিআরআই এর ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলার ৩২ জন সদস্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালে বিভিন্ন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। এসময় নারীর প্রতি বিভিন্ন সহিংসতা চিহ্নিত করে সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সিআরআইসূত্র জানায়, কর্মশালার প্রথম দিন নারীর প্রতি সহিংসতার মৌলিক দিক নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এছাড়া বিভিন্ন ধরণের সহিংসতা, জেন্ডারের জৈবিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দলীয়ভাবে ও আলাদাভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতা চিহ্নিত করেন এবং এর সম্ভাব্য কারণ চিহ্নিত করেন।

Translating National Youth Policy into action plan: Counting young people’s perspectives

The dialogue was co-chaired by Farah Kabir, country director of ActionAid Bangladesh, along with Reaz Ahmad, executive editor of Dhaka Tribune and moderated by ActionAid Bangladesh Manager Nazmul Ahsan. Through these programs, we plan on touching upon the youth leadership and their participation in the decision-making process related to development, young people’s quality of life and work environment, and technical and vocational education. This dialogue, in particular, focused on whether the perspective of the young people of Bangladesh is being incorporated into the national youth policy action plan effectively, and what can be done to make this necessary improvement.

ব্রেভ ম্যান ক্যাম্পেইন ‘ফাইনাল লেসন লার্নিং ওয়ার্কশপ’

সেন্টার ফর ম্যান অ্যান্ড ম্যাসকুলিনিটিস স্টাডিজ (সিএমএমএস) এর উদ্যোগে ‘ফাইনাল লেসন লার্নিং ওয়ার্কশপ’ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান  নাসিমা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ব্রেভম্যান ক্যাম্পেইন’ একটি শ্রেষ্ঠ উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের সর্বাত্মক চেষ্টা চলছে। আমাদের মধ্যে অবশ্যই পারিবারিক মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। এসময় তিনি বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের প্রসঙ্গে বলেন, নিজে এমন কোন কাজ করবা না, যেন তার জন্য পরিবারের অন্যরা এর যন্ত্রণা ভোগ করে। লক্ষ্য রাখতে হবে,  যেন কখনও নিজের আদর্শ থেকে বিচ্যুত না হই।  নিজে অন্যায় করে তা অন্যের অপরে চাপিয়ে দেওয়া যাবে না।

‘৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা’ বিষয়ক গোলটেবিক বৈঠক

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা ‘ বিষয়ক গোলটেবিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ (সিএমএমএস), একশনএইড বাংলাদেশ এবং ইউনিস্যাব এর যৌথ উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা বিষয়ে আলোচনা করেন সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ(সিএমএমএস) এর চেয়ারপারসন ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরে মুনির ফিরদাউস, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র কারিকুলাম স্পেশালিস্ট প্রফেসর মোঃ হাবিবুল্লাহ, স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ, ইউনিস্যাব এর প্রেসিডেন্ট শ্যামী ওয়াদুদ, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, একশনএইড বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং গবেষক এইচ এ ববি, সিএমএমএস ও ইউনিস্যাবের প্রতিনিধিবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ।